© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় প্রাণ গেল কৃষকদল নেতার

শেয়ার করুন:
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় প্রাণ গেল কৃষকদল নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ পিএম | ১৪ মার্চ, ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় কৃষকদল নেতা তরু মুন্সির (৪৪) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় তিনি আহত হন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাধবপুর গ্রামের ওহিদুলের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা তালিম শুরু করে। তালিম শেষে ওই বাড়িতেই তাদের ইফতার মাহফিল করার কথা ছিল। বেলা ১১টার দিকে জামায়াতের নারী কর্মীদের তালিমের খবর পেয়ে বিএনপি নেতা তরু মুন্সি, তার ছেলে শিপন মুন্সি, হোসেন আলী, শহিদুল ইসলাম, নায়েব আলী, আব্দুল খালেক ও আকবর আলী সহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তালিম বন্ধ করতে বলেন। এর ফলে সংঘর্ষের সূত্রপাত হয়। 

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একজন মারা গেছেন।  ঘটনাস্থলে উত্তেজনা ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ টিম মোতায়েন রয়েছে। ওই এলাকার সার্বিক পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।  সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ আমরা পাইনি। তবে সংঘর্ষে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।

কেএন/টিএ

মন্তব্য করুন