© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধুলি’

শেয়ার করুন:
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধুলি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪১ পিএম | ১৪ মার্চ, ২০২৬
দেশে সক্রিয় হয়েছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধুলি’। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।

শুক্রবার (১৩ মার্চ) এক পোস্টে এ তথ্য জানায় সংস্থাটি।

বিডব্লিউওটির তথ্যমতে, দেশে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয় ‘গোধুলি’। আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে তীব্র বজ্রপাতসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অনেক স্থানে ঝড়বৃষ্টি হয়েছে। তবে দেশের বায়ুমণ্ডলে বজ্রপাতের জন্য পর্যাপ্ত শক্তি জমা থাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সময় প্রচুর বজ্রপাত হতে পারে।

সংস্থাটি আরও জানায়, সবচেয়ে বেশি বজ্রপাত হতে পারে সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোতে। শুধু চলতি বৃষ্টিবলয়ের সময়ই বজ্রপাত হবে তা নয়, পুরো গ্রীষ্মকালজুড়েই দেশে বৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত হতে পারে।

এসকে/টিএ

মন্তব্য করুন