© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রী নতুন পথচলার অনুপ্রেরণা দিচ্ছেন: মির্জা ফখরুল

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী নতুন পথচলার অনুপ্রেরণা দিচ্ছেন: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ পিএম | ১৪ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য নতুন পথচলার অনুপ্রেরণা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবাদানকারী ব্যক্তিদের জন্য সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অনেক প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগে সরকারের প্রতি দলের নেতাকর্মীদের আস্থা আরও বেড়েছে।

মির্জা ফখরুল বলেন, আমাদের নতুন করে পথচলার অনুপ্রেরণা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যেসব চিন্তা করতাম বা পরিকল্পনা করতাম, সেগুলো এখন বাস্তবায়নের পথে এগোচ্ছে। নির্বাচনের আগে আমাদের এলাকায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সেগুলো এত দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে এ নিয়ে অনেকের মনে সংশয় ছিল। কিন্তু আজ থেকে আমাদের আস্থা আরও বেড়ে গেল।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক দিকনির্দেশনা দেবেন।

কেএন/টিএ

মন্তব্য করুন