© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন

শেয়ার করুন:
৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪১ পিএম | ১৪ মার্চ, ২০২৬
আগামীকাল সংসদ অধিবেশন শেষে মুলতবি হবে ২৮ মার্চ পর্যন্ত। এরপর ২৯ মার্চ শুরু হয়ে প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে শনিবার (১৪ মার্চ) বিকাল পৌনে ৩টায় একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, প্রথম অধিবেশনে কী কী উত্থ্যাপন হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে সংসদে ফায়সালা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে, সাড়ে ১২টায় শুরু হয় বৈঠক। যোগ দেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাসহ কমিটির অন্যান্য সদস্যরা।

এমআই/টিকে

মন্তব্য করুন