ঝিনাইদহে তেল সংকটের কারণে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ
ছবি: সংগৃহীত
১০:০৩ এএম | ১৫ মার্চ, ২০২৬
ঝিনাইদহে তেল সংকটের কারণে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। এতে বাস, ট্রাক ও মোটরসাইকেলের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অধিকাংশ পাম্পে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ হচ্ছে না।
রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তেল পাম্পগুলোতে এমন পরিস্থিতি দেখা গেছে।
স্থানীয় ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গত তিন দিন ধরে তেল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে তারা পাম্পে কোনো তেলই পাচ্ছেন না। এতে বাধ্য হয়ে অধিকাংশ পাম্প বন্ধ রাখতে হচ্ছে।
জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুই পাশে প্রায় ১৪টি ফিলিং স্টেশন রয়েছে। অন্যদিকে ঝিনাইদহ-মাগুরা ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে রয়েছে আরও প্রায় ৮টি ফিলিং স্টেশন। এসব মিলিয়ে মোট ২২টি ফিলিং স্টেশনের অধিকাংশেই গতকাল বেলা ১১টার পর থেকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
খুলনার তিনটি ডিপো থেকে প্রায় ৪৮ ঘণ্টা ধরে কোনো ধরনের তেল গ্রহণ করছে না ফিলিং স্টেশন মালিকরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা তেল নিচ্ছেন না।
অনেকে প্রায় ৪৮ ঘণ্টা ধরে তারা কোনো তেল পাননি। তবে আজ সকালে তেল আনার জন্য একটি গাড়ি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এসকে/টিকে