© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিশোরগঞ্জে ছাত্রীকে নির্জনে নিয়ে বুকে ছুরিকাঘাত প্রেমিকের!

শেয়ার করুন:
কিশোরগঞ্জে ছাত্রীকে নির্জনে নিয়ে বুকে ছুরিকাঘাত প্রেমিকের!
own-reporter
০৮:২৩ পিএম | ২০ মে, ২০২০

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেম নিয়ে দ্বন্দ্বে ছাত্রীকে ছুরিকাঘাত করে হাসপাতালে পাঠিয়েছে প্রেমিক। এঘটনায় প্রেমিক রনিকে ছোরাসহ আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রেম নিয়ে দ্বন্দ্বে ছাত্রীকে ছুরিকাঘাত করে হাসপাতালে পাঠিয়েছে প্রেমিক। এঘটনায় প্রেমিক রনিকে ছোরাসহ আটক করেছে পুলিশ। ওই ছাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। বুধবার কটিয়াদীর মানিকখালী রেলষ্টেশনের কাছে এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার চান্দপুর ইউনিয়নের মিরেরপাড়া গ্রামের মিয়াচাঁন শাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়া ওই ছাত্রীর সঙ্গে পার্শ্ববতী পূর্বপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়া রনির প্রেমের সম্পর্ক ছিল। রনি ও ইতি বাড়ি থেকে বেড়িয়ে এসে মানিকখালী রেলষ্টেশনের কাছে নির্জন স্থানে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে রনি ইতির পেটে ও গলায় ৩টি ছুরিকাঘাত করলে ইতি মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনায় ইতির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে রনিকে ছোরাসহ আটক করে । মারাত্মক আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি কটিয়াদী থানাধীন ভাট্টা তদন্ত কেন্দ্রে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত জনতা আটক রনিকে তাদের হাতে তুলে দেন।

তদন্ত কেন্দ্রের পরিদর্শক এসএম সুমন জানান আহত স্কুল ছাত্রী ইতির গলায় ২টি ও বুকে ১টি ছুরিকাঘাত করা হয়েছে। ইতিকে ছুরিকাঘাতকারী রনি আমাদের হেফাজতে রয়েছে।

টাইমস/জেকে

মন্তব্য করুন