© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ১৫ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রবিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)-এর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এ সময় প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় ও সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কেএন/এসএন

মন্তব্য করুন