© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগারগাঁও থেকে 'ভিআইপি' প্রতারক গ্রেপ্তার

শেয়ার করুন:
আগারগাঁও থেকে 'ভিআইপি' প্রতারক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ পিএম | ১৫ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর সফল অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই হাই-প্রোফাইল প্রতারক। 

রোববার (১৫ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে আজ সকাল ৭টায় তাকে গ্রেফতার করেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,  গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে চক্রটির সাথে জড়িত এবং ভুক্তভোগীর তথ্য আদায় চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন