সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে কী বার্তা দিলেন তথ্যমন্ত্রী?
ছবি: সংগৃহীত
০৯:৩৩ পিএম | ১৫ মার্চ, ২০২৬
তথ্যের মৌলিক অধিকার নিশ্চিত ও তথ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পাশাপাশি সাংবাদিকদের ওয়েজবোর্ড বিষয়ে সরকার রোডম্যাপ তৈরি করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ইফতার ও দোয়া মাহফিলে এ কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে তথ্য মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে ঢেলে সাজানোর কাজ করছে সরকার। তিনি আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয়ের চিন্তা রয়েছে। এ সময় সাংবাদিকদের পরামর্শ দিয়ে সহায়তার কথা বলেন তিনি।
মানুষের তথ্যের চাহিদার আলোকে মন্ত্রণালয়কে পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করে নিরপেক্ষ তথ্য সেবার মান বাড়াতে কাজ করতে আহ্বান জানান তথ্যমন্ত্রী।
আইকে/টিএ