© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: নেত্রকোনায় একদিনে শনাক্ত ৪৪ জন

শেয়ার করুন:
করোনা: নেত্রকোনায় একদিনে শনাক্ত ৪৪ জন

প্রতীকী ছবি

district-correspondent
০২:২৫ পিএম | ২১ মে, ২০২০

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাব থেকে ২১২, আইসিডিডিআরবি থেকে ৫৮, আইপিএইচ থেকে ৯১ এবং আগের ৪৬টিসহ সর্বমোট ৪০৭টি নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৪৪ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৭ জন ও ২ জন মারা গেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা আক্রান্ত ৪৪ জনের মধ্যে নেত্রকোনা সদর উপজেলায় ৩০ জন, পূর্বধলায় ১০ জন, দুর্গাপুরে ২ জন, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলায় ১ জন করে রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত ২ হাজার ৭১১টি নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়, এর মধ্যে ২ হাজার ৫৫১টির প্রতিবেদন পাওয়া গেছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন