© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে এক শিশুর মৃত্যু

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৭ পিএম | ১৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে ডুবে রমজান আলী নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


রবিবার (১৫ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। রমজান দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের সুমন আলীর ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সোয়া ১টার দিকে সবার অগোচরে বাড়ির কাছেই পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে যায় শিশু রমজান। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর পাড়ে তার স্যান্ডেল পাওয়া গেলে নদীতে তল্লাশি শুরু করে পরিবারের সদস্য ও স্থানীয়রা। তল্লাশির একপর্যায়ে রমজানের মরদেহ উদ্ধার হয়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন