ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
১১:৫৭ পিএম | ১৫ মার্চ, ২০২৬
প্রচন্ড ঝড় ও বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রোববার (১৫ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার এডিজিএম মোঃ সালাম হোসেন।
তিনি বলেছেন, পদ্মা নদীতে প্রচন্ড ঝড় ও বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। তবে নৌরুটে চলাচলকারী সব ধরনের নৌযান উভয় ফেরিঘাট পন্টুনে নৌঙর করা রয়েছে।
তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭ টি ছোট বড় ফেরির মধ্যে অপারেশন রয়েছে ১১ টি ফেরি। বৈরি আবহাওয়া কেটে গেলে পুনরায় নৌরুটে ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান এ কর্মকর্তা।
এসএস/টিএ