© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২৯ মামলা

শেয়ার করুন:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২৯ মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৭ এএম | ১৬ মার্চ, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯২৯টি মামলা করেছে।


রবিবার (১৫ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৪ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 


ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ২০ টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি ট্রাক, ৫ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৭৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান,  ৩২ টি সিএনজি ও ৫৯ টি মোটরসাইকেলসহ মোট ১২৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ১৮ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ১৮ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ৫৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ৭২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ১০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২২ সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৯ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ২৫৭ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৩৮ টি গাড়ি ডাম্পিং ও ২৩৫ টি গাড়ি রেকার করা হয়েছে।


ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


এসএস/টিএ

মন্তব্য করুন