© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

শেয়ার করুন:
মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ এএম | ১৬ মার্চ, ২০২৬
মুরগিবাহী গাড়ি থেকে দুই শতাধিক মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিল মিয়াকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

রবিবার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফাহান মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রাণ কম্পানির গাড়ি থেকে শাকিল ফারহানের নেতৃত্বে মুরগি ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে জেলা ছাত্রদল এমন সিদ্ধান্ত নেয়।

এসএস/টিএ

মন্তব্য করুন