© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের ছুটিতে ৮ দিন বন্ধ থাকবে রহনপুর রেলবন্দর

শেয়ার করুন:
ঈদের ছুটিতে ৮ দিন বন্ধ থাকবে রহনপুর রেলবন্দর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ এএম | ১৬ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উদযাপন ঊপলক্ষে চাঁপাইনবাবঞ্জের রহনপুর রেলবন্দর (ইন্টারচেঞ্জ পয়েন্ট) দিয়ে ভারতের সঙ্গে পণ্যবাহী ট্রেন চলাচল টানা ৮ দিন বন্ধ থাকবে। আগামী ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। বন্ধ শেষে আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) দুই দেশের পণ্যবাহী ট্রেন যোগাযোগ পুনরায় চালু হবে।

রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেল সূত্র জানায়, গত ২ মার্চ বাংলাদেশ রেলওয়ের ডেপুটি ডাইরেক্টর মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে ঈদ উপলক্ষে সরকারি ছুটির কারণে ব্যাংক ও কাস্টমস বন্ধ থাকায় ভারতীয় রেলওয়েকে আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ২৩ মার্চ পর্যন্ত পণ্যবাহী ট্রেন না পাঠাতে অনুরোধ করা হয়।

তবে ওই পত্রে বলা হয়, উল্লেখিত সময়ে বাংলাদেশে প্রবেশ করেআমদানী পণ্য খালাস করা ভারতীয় খালি ওয়াগন এবং গার্ডভ্যানসহ ইঞ্জিন (লোকোমোটিভ) ভারতে ফেরত যেতে পারবে। পরে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরে নির্বিঘ্নে বিশেষ ট্রেন পরিচালনার জন্য দেশের সকল ইন্টারচেঞ্জ পয়েন্ট দিয়ে ১৬ ও ১৭ মার্চ ভারতীয় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৮ দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে।

রেলওয়ে ষ্টেশন মাষ্টার, এ সংক্রান্ত পত্র পাওয়া গেছে। পত্রে বন্ধের বিষয়টি দু’দেশের সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে। তিনি আরও বলেন, রহনপুর রেল বন্দর দিয়ে শেষ গত রবিবার (১৫ মার্চ) ভারত থেকে আমদানী করা ভুট্টাবাহী (মেইজ যা পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়) ৪২টি ওয়াগনের একটি ট্রেন (র‌্যাক) বাংলাদেশে প্রবেশ করে।

এমআর/টিকে 

মন্তব্য করুন