© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ মাসের মধ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের চেষ্টা চলছে: মাহদী আমিন

শেয়ার করুন:
৩ মাসের মধ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের চেষ্টা চলছে: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ১৬ মার্চ, ২০২৬
সরকার তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্লাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার আগামী তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছে। ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যেতে চায় সরকার।

মাহদী আমিন বলেন, এর আগে কোনো সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে ইশতেহার বাস্তবায়নে এভাবে পদক্ষেপ নিতে পারেনি, যা এখন হচ্ছে। ২৮ কর্মদিবসের মধ্যেই ফ্যামিলি কার্ড, খাল খননসহ ইশতেহারে দেয়া সব বিষয় নিয়ে কাজ শুরু হয়ে গেছে। তাই শিক্ষাখাতেও সেই অনুযায়ী কাজ হবে।

‘শিক্ষকদের গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার দিকেও নজর দেয়া হবে’, যোগ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এমআর/টিকে 

মন্তব্য করুন