© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১,৬২৭টি ইরানী ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের

শেয়ার করুন:
১,৬২৭টি  ইরানী ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ১৬ মার্চ, ২০২৬
ইরানের প্রকাশ্য হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৩০৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৬২৭টি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আজ সোমবার (১৬ মার্চ) ইরান থেকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১টি ড্রোন প্রতিহত করেছে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সফলভাবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করেছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করতে বাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের প্রকাশ্য হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৩০৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৬২৭টি ড্রোন ভূপাতিত করেছে।

এ হামলাগুলোর ফলে দায়িত্ব পালনকালে আমিরাতের সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। তাদের মধ্যে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন।

আইকে/টিএ

মন্তব্য করুন