© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত আমির / জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম

শেয়ার করুন:
জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ১৬ মার্চ, ২০২৬
সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতি গঠনে মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম প্রয়োজন। আমরা মেধা চাই, কিন্তু কোনো অসৎ মেধা চাই না। আমরা চাই মেধাবী চরিত্রবান তরুণ, যাদের অন্তরে থাকবে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং সবার প্রতি শ্রদ্ধাবোধ।’

সোমবার বিকেলে গাজীপুরের তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রাক্তন শিক্ষার্থী, আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় এই মূল্যবোধগুলো বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজে যত বেশি ঈমানদার ও মুত্তাকি মানুষের সংখ্যা বাড়বে, সমাজ তত বেশি সুস্থ ও সুন্দর হবে।

আর যদি এই সংখ্যা কমে যায়, তাহলে সমাজ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে।’ জামায়াত আমির আরো বলেন, ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছিল ঈমানদার, দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন পূরণের পথে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকের এই অ্যালামনাই 

এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ পাঁচজন ছাত্রের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের জন্য কল্যাণ কামনা করে বলেন, জাতীয় সংসদে এই প্রতিষ্ঠানের তিনজন গর্বিত শিক্ষার্থী জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশসেবার সুযোগ পেয়েছেন। এই প্রতিষ্ঠান থেকে যারা নেতৃত্বের আসনে পৌঁছেছেন এবং ভবিষ্যতে যারা উঠে আসবেন, তারাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মিল্লাত গঠনের পথে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে-এটাই প্রত্যাশা।

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা ও গবেষণা একটি প্রতিষ্ঠানের প্রাণ। শিক্ষকরা সেই প্রতিষ্ঠানের ইঞ্জিন আর ছাত্ররা সেই ইঞ্জিনের কাঁচামাল। এই তিনটির সঠিক সমন্বয় ঘটলেই একটি শিক্ষা প্রতিষ্ঠান সত্যিকারের আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়। জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান হয়ে সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হওয়ার আহ্বান জানান তিনি।

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান সভাপতিত্বে এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান। এসময় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আপনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের আব্দুল হান্নান মাসুদ।

এছাড়াও আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবাহ।

এবি/টিএ

মন্তব্য করুন