© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণপরিবহণে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে, কোথাও কোনো সংকট নেই: সড়কমন্ত্রী

শেয়ার করুন:
গণপরিবহণে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে, কোথাও কোনো সংকট নেই: সড়কমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৪ এএম | ১৭ মার্চ, ২০২৬
গতকাল (রবিবার) রাত থেকে গণপরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে, কোথাও কোনো সংকট নেই বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর উত্তর টোল প্লাজা এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রায় দেড় কোটি মানুষ একসঙ্গে শহর ছেড়ে যাবে। পৃথিবীতে এ ধরনের ঘটনা এত কম সময়ে অন্য কোথাও ঘটে না। আমরা ২৬০টি গুরুত্বপূর্ণ স্থানে যানজটের সম্ভাবনা চিহ্নিত করেছি। সেখানে হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, বিআরটিএর কর্মকর্তা, পরিবহন ও শ্রমিক সমিতির সদস্যদের পাশাপাশি সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়াররা কাজ করছে।

তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে মোট আট দিন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। দুই থেকে আড়াই দিনে প্রায় দেড় কোটি মানুষ শহর ছেড়ে যাবে-এমন ঘটনা পৃথিবীতে বিরল। কিছু সীমাবদ্ধতা অবশ্য আছে, কিন্তু আমরা ধীরে ধীরে সক্ষমতা বৃদ্ধি করতে পারছি।

এমআই/টিএ

মন্তব্য করুন