© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় ইফতার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

শেয়ার করুন:
পাবনায় ইফতার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ এএম | ১৭ মার্চ, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে বিডি ক্রিয়েশন নামক কোম্পানির দেয়া ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় ইফতার গ্রহণের কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি, পেট ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দাশুড়িয়া এলাকার একটি কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য বিডি ক্রিয়েশন কোম্পানির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। 
  
‎ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং অধিকাংশের অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে।
 
বিডি ক্রিয়েশন কোম্পানিটি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুরে অবস্থিত। এটি একটি হস্তশিল্পের প্রতিষ্ঠান। 

এমআই/টিএ

মন্তব্য করুন