অন্য যে কারও চেয়ে আমি যুদ্ধ কম চাই : ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৩:২৩ এএম | ১৭ মার্চ, ২০২৬
বিশ্বের অন্য যে কোনো নেতার চেয়ে সবচেয়ে বেশি কম যুদ্ধ চান বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় এমন দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে যদি তিনি হামলা করে যুদ্ধ শুরু না করতেন তাহলে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেটি ব্যবহার করত।
ট্রাম্প বলেন, “আমি অন্য যে কারও চেয়ে যুদ্ধ কম চাই। কিন্তু আমি ইরানকে দীর্ঘসময় ধরে দেখছি। যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত। তারা এটি ব্যবহার করত।”
সূত্র: বিবিসি
এমআই/টিএ