ইরানে আরও কঠোর হামলা চালাতে ট্রাম্পকে তাগাদা দিচ্ছেন সৌদির প্রিন্স
ছবি: সংগৃহীত
০৪:১৩ এএম | ১৭ মার্চ, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স। তিনি ইরানের ওপর আরও কঠোর হামলা চালাতে ট্রাম্পকে তাগাদা দিচ্ছেন।
স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
নাম গোপন রাখার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেছেন, প্রিন্স সালমান ট্রাম্পকে বলেছেন তিনি যেন ‘সাপের মাথা কেটে ফেলেন’। যেমনটি সৌদির সাবেক শাসক বাদশা আব্দুল্লাহ বলতেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস
এমআই/টিএ