© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুপুর ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শেয়ার করুন:
দুপুর ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ এএম | ১৭ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরের ছুটির আনন্দ যখন তুঙ্গে, ঠিক তখনই আবহাওয়া অফিস থেকে এলো দুসংবাদ। দেশের ৬ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।


মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।
 
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

টিজে/টিকে 

মন্তব্য করুন