© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থা কী?

শেয়ার করুন:
দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থা কী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ এএম | ১৭ মার্চ, ২০২৬
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু আবার বাড়ছে দূষণ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ২০৩। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। দেশটির আরেকটি শহর কলকাতা ৭৮ স্কোর নিয়ে ২৮ নম্বরে রয়েছে। বায়ুমানের এই স্কোর মোটামুটি ভালো।

এদিকে, পাকিস্তানের লাহোরের অবস্থান তৃতীয়। এই শহরের বায়ুমানের স্কোর ১৭৯। দেশটির আরেকটি শহর করাচি ১০২ স্কোর নিয়ে ১৭তম অবস্থানে রয়েছে। লাহোর থেকে করাচির দূষণের মাত্র অনেকটা কম।

এছাড়া দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো, চীনের বেইজিং, সৌদি আরবের রিয়াদ, সাউথ কোরিয়ার ইনচিওন ও সিউল, উগান্ডার কামপালা, নেপালের কাঠমান্ডু ও কিরগিস্তানের বিশকেক।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

টিজে/টিকে 

মন্তব্য করুন