সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ১৭ মার্চ, ২০২৬
সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুরে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, সরকারি সহযোগিতা দেয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। ফ্যামিলি কার্ড কিংবা যেকোনো সহায়তার জন্য যারাই কোয়ালিফাই করবে তারাই তা পাবে। দল মতের ঊর্ধ্বে এই সহযোগিতা সকলের জন্য।
তিনি বলেন, জাতীয়তাবাদী দল সবসময়ই মানুষকে সহায়তা করে, আমরা যেহেতু এবার সরকার গঠন করেছি আমরা এটির ব্যাপ্তি আরও বাড়িয়েছি।
ইউটি/টিএ