বদিউল আলম মজুমদার / জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন আনা দরকার
ছবি: সংগৃহীত
০২:৩৯ পিএম | ১৭ মার্চ, ২০২৬
তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের রায়ে সন্তুষ্ট। তবে, নির্বাচনব্যবস্থা কার্যকর করতে হলে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন আনা দরকার বলে মন্তব্য করেছেন সুশাশনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মেট্রোপলিটন চেম্বারে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার আশা প্রকাশ করেন, অতীত থেকে শিক্ষা নেবেন রাজনীতিবিদরা। জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সেটাই সরকারের মেনে নেওয়া দরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদই নির্ধারণ করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়েছিল— এমন মন্তব্য করেছেন মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
এবি/টিএ
এবি/টিএ