© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ ঘিরে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে : সেতুমন্ত্রী

শেয়ার করুন:
ঈদ ঘিরে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে : সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ১৭ মার্চ, ২০২৬
ঈদ ঘিরে দুই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করা বেশ চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য-আরামদায়কভাবে স্বজনদের কাছে যাবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রায় মহাসড়কের যানজট হতে পারে এমন ২০৭টি স্পটে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে ও ব্রিজে মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় যানজট হচ্ছে না, এটা সুসংবাদ। কয়েকটি জায়গায় ধীরগতি হলেও গাড়ি পার হয়ে যাচ্ছে।

আশা করি, ঈদ যাত্রায় স্বস্তি, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে।

এ সময় রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচন এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

কেএন/এসএন

মন্তব্য করুন