© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-২্ আসনে মাদক ও চাঁদাবাজদের ঠাঁই নেই : আমানউল্লাহ আমান

শেয়ার করুন:
ঢাকা-২্ আসনে মাদক ও চাঁদাবাজদের ঠাঁই নেই : আমানউল্লাহ আমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ পিএম | ১৭ মার্চ, ২০২৬
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজ থাকতে পারবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারী দুজনই অপরাধী, তাদের ধরতে হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, এমপি হয়েছি জনগণের কল্যাণে কাজ করার জন্য।

মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, ‘জনগণ আস্থা ও বিশ্বাস রেখে আমাকে নির্বাচিত করেছেন। সেই আস্থার প্রতিদান দিতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সেবা করাই একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হওয়া উচিত।’

কেএন/এসএন

মন্তব্য করুন