ঈদের দিনে বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত
০৭:৩৮ এএম | ১৮ মার্চ, ২০২৬
ঈদে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায়, ঈদে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎগুমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
টিজে/এসএন