© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্প বললেন, ‘ইরানে সেনা পাঠাতে আমি ভীত নই’

শেয়ার করুন:
ট্রাম্প বললেন, ‘ইরানে সেনা পাঠাতে আমি ভীত নই’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ এএম | ১৮ মার্চ, ২০২৬
ইরানে যদি স্থল সেনা পাঠানো হয় তাহলে অবস্থা ভিয়েতনামের মতো হতে পারে বলে ডোনাল্ড ট্রাম্পকে সতর্কতা দেন এক সাংবাদিক।

জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইরানে সেনা পাঠানোর ক্ষেত্রে ভীত নন।

ট্রাম্প বলেন, “সত্যি বলতে আমি কোনো কিছুতে ভীত নই। আমার কাছে ইরানের বিষয়টি মূলত দুই-তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল। কারণ শুরুতেই তাদের নৌবাহিনীকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর বিমান বাহিনী, আর তারপর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একে একে ধ্বংস করা হয়। অবস্থা এমন ছিল যে, আমরা তখন ইরানের আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য নিয়ে উড়ছিলাম।"

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

টিজে/এসএন 

মন্তব্য করুন