© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঠাকুরগাঁওয়ের ৬০০ গাছ কেটে ফেলার অভিযোগ

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ের ৬০০ গাছ কেটে ফেলার অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ এএম | ১৮ মার্চ, ২০২৬
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেড় বিঘা জমির প্রায় ৬শ কলাগাছ রাতের আধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার কানারী ডাইরেকশন মোর নামক জায়গায় এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, কানারি গ্রামের কৃষক রবিউল আউয়ালের ১৫ কাঠা জমিতে থাকা প্রায় সাড়ে ৬শ কলা গাছ ও একই গ্রামের নিশাদু রায়ের ১২ কাঠা জমিতে থাকা প্রায় দেড়শো কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।

পরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এবি/টিএ

মন্তব্য করুন