শহীদদের উদ্দেশে মৃত্যুর পূর্বে আলি লারিজানির লেখা শেষ চিঠি
ছবি: সংগৃহীত
১২:০০ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ইসরায়েলি হামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। তার মৃত্যুর খবর সামনে আসার পর আরেকটি বিষয় এখন আলোচনায়। আর সেটি হলো লারিজানির লেখা শেষ চিঠি।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে, বিমান হামলার মাধ্যমে লারিজানিকে হত্যা করে ইসরায়েল। তবে, মৃত্যুর পূর্বে দেশের জন্য দায়িত্ব পালন কালে নিহত শহীদদের জন্য একটি চিঠি লিখেছিলেন তিনি।
চিঠিতে শহীদদের উদ্দেশে লারিজানি লেখেছেন, শহীদদের জানাজা ও দাফনের অনুষ্ঠান অত্যন্ত গৌরব ও মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে এই ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং এই শাহাদাতগুলো ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও লেখেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শহীদদের জন্য উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করছি। তারা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ, যারা দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের পথ অনুসরণ করবে।'
লারিজানি চিঠিতে সমবেদনা প্রকাশ করে বলেন, 'আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।'
উল্লেখ্য, নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠভাজন ছিলেন আলি লারিজানি।
টিজে/এসএন