© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেভিকল সে' গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন শ্রেয়া

শেয়ার করুন:
ফেভিকল সে' গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন শ্রেয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩১ পিএম | ১৮ মার্চ, ২০২৬

বলিউডের অন্যতম সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তার ক্যারিয়ারের কিছু কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জনপ্রিয় গান ‘ফেভিকল সে’ গাইতে অস্বীকার করা এবং তার গাওয়া ‘চিকনি চামেলি’ নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি।


সালমন খান ও কারিনা কাপুর অভিনীত ‘দাবাং ২’ ছবির সুপারহিট গান ‘ফেভিকল সে’ গাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রেয়া। গায়িকার মতে, গানের কথাগুলো তার কাছে অত্যন্ত অশালীন মনে হয়েছিল।



বিশেষ করে ‘চিকেন বানা কে খা লে’-র মতো লাইনগুলো গাইতে তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। নিজের নীতির সাথে আপস না করে তিনি হাত জোড় করে সেই কাজ থেকে সরে দাঁড়িয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন যে, শ্রেয়া যদি নারী সম্মান নিয়ে এত সচেতন হন, তবে ‘চিকনি চামেলি’-র মতো আইটেম সং গাইলেন কেন। এর উত্তরে শ্রেয়া জানান, যখন তিনি গানটি গেয়েছিলেন, তখন অনেক শব্দের গভীর মানে বোঝার মতো পরিপক্কতা তার ছিল না।

তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি আর এমন কোনো গান রেকর্ড করতে চান না যেখানে নারীদের পণ্য হিসেবে তুলে ধরা হয়।

অরিজিৎ সিংয়ের মতো শ্রেয়াও এখন গান রেকর্ডিং থেকে কিছুটা বিরতি নিতে চান। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ভবিষ্যতে গানের কথা এবং বিষয়বস্তু ভালো না হলে তিনি সেই কাজ করবেন না।

কেএন/এসএন

মন্তব্য করুন