শামীম হাসান সরকার / শিল্পীর মৃত্যুর পর দারুণ দারুণ লেখা ফেসবুকে ভেসে আসে
ছবি: সংগৃহীত
০১:৩৯ পিএম | ১৮ মার্চ, ২০২৬
দেশের অভিনয় জগতের অতি উজ্জ্বল এক নক্ষত্র নিভে গেল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গুণী এই অভিনেতার প্রয়াণে শোকাচ্ছন্ন শোবিজ অঙ্গন। তবে এই শোকের আবহেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হাত নিয়েছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার।
শামীম হাসান সরকার তার পোস্টে লিখেছেন, ‘শিল্পীর মৃত্যুর পর দারুণ দারুণ লেখা ফেসবুকে ভেসে আসে। আহা কত কথা, কত আড্ডা, কত কিছু বাকি, কত কাজের আশা ছিল। দেখেন আপনাদের কাজের আশা থাকলে।’
তিনি আরও বলেন, ‘খবর নেওয়ার থাকলে বেঁচে থাকা অবস্থাতেই করতেন। মানুষ মারা যাওয়ার পর তার সাথে কাজ করার মিথ্যা আশার আলাপ ফেসবুকে লিখে লাইক কামানো বন্ধ করেন। মৃত্যু আপনার আমার সবার জন্যই অবধারিত।’
নেটিজেনদের অনেকেই তার এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন। তাদের মতে, শিল্পীরা বেঁচে থাকতে অবহেলা আর কাজের সংকটে ভুগলেও মৃত্যুর পর ‘সস্তা আবেগে’ সয়লাব হয়ে যায় নেট দুনিয়া যা আদতে কোনো কাজে আসে না।
টিজে/এসএন