© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের পাশাপাশি দলীয় নেতাকর্মী কাজ করছে : টুকু

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের পাশাপাশি দলীয় নেতাকর্মী কাজ করছে : টুকু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ১৮ মার্চ, ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তাদের দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মী কাজ করে যাচ্ছে। আশা করি ঈদের ছুটিতে সকলেই নিরাপদ নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপগুলো নিয়েছি।


বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় সড়ক পরিদর্শন শেষে এসব বলেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। সবকিছুই উনার নজরে রয়েছেন।

আশা করি বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা জনগণের সেবক হয়ে কাজ করব। আমরা যতক্ষণ আছি জনগণের সেবা দিয়ে যাব।’

গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, ‘সড়ক মহাসড়কের কি অবস্থা এগুলো জানতে প্রধানমন্ত্রীর নির্দেশে সকাল বেলায় মন্ত্রী এসে বসে রয়েছেন। আমাদের ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে এটা নিয়ে সরকার কতটুকু সিরিয়াস বোঝাই যাচ্ছে। আমরা আশা করব আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা সুন্দর ও নির্বিঘ্ন হবে।’

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসড়কের অবস্থা ২৪ ঘণ্টা মনিটরিং করছেন। ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদ  নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে তিনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশের আলোকেই আমি ডিআইজি ও আমার দুজন অ্যাডিশনাল ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। যেন মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারেন।’

আরআই/ এসএন

মন্তব্য করুন