© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমার ২১ দৃশ্যে কর্তন, ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ

শেয়ার করুন:
সিনেমার ২১ দৃশ্যে কর্তন, ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০২ পিএম | ১৮ মার্চ, ২০২৬
বলিউড তারকা রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই তুমুল আলোচনায়। ছবিটি ইতোমধ্যে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে, তবে তীব্র সহিংসতা ও কড়া ভাষার কারণে দেওয়া হয়েছে ‘এ’ সার্টিফিকেট-অর্থাৎ ১৮ বছরের নিচে দর্শকদের জন্য নিষিদ্ধ।

মুক্তির আগে ছবিটিতে বড় ধরনের কাটছাঁটের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। মোট ২১টি দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে নির্মাতাদের।

প্রায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়া হয়েছে, যা ছবির একাধিক গুরুত্বপূর্ণ অংশকে প্রভাবিত করেছে।

বিশেষ করে কয়েকটি সহিংস দৃশ্যে বড় পরিবর্তন এসেছে। হাতুড়ি দিয়ে আঘাত, সিমেন্ট ব্লক দিয়ে হামলা এবং চোখে নির্মম আঘাতের দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে। সবচেয়ে বেশি কাট পড়েছে শিরশ্ছেদ ও লাথি মারার দৃশ্যে।



পাশাপাশি ছবির শুরুতে ‘ডিস্টার্বিং কনটেন্ট’ এবং মাদক সংক্রান্ত সতর্কবার্তা যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু দৃশ্য নয়, ভাষাতেও আপত্তি তুলেছে বোর্ড। একাধিক অশালীন শব্দ মিউট বা পরিবর্তন করতে হয়েছে। এমনকি দু’টি চরিত্রের নামও বদলাতে হয়েছে।

সাবটাইটেলে ঐতিহাসিক ঘটনার উল্লেখ ও একটি শহরের নাম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী সংক্রান্ত উল্লেখ ও সংবাদচিত্র ব্যবহারের জন্য অনুমতিপত্র জমা দিতে হয়েছে। প্রাণী সংক্রান্ত দৃশ্যের ক্ষেত্রেও প্রয়োজনীয় শংসাপত্র দিতে হয়েছে নির্মাতাদের।

এত কাটছাঁটের পরও ছবির দৈর্ঘ্য কমেনি। প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিটের এই সিনেমা সিরিজের আগের পর্বের তুলনায় প্রায় ১৫ মিনিট বেশি দীর্ঘ।
 
আদিত্য ধর পরিচালিত এই ছবিটি আগামীকাল ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

কেএন/এসএন

মন্তব্য করুন