রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়
ছবি: সংগৃহীত
০৫:৩৪ পিএম | ১৮ মার্চ, ২০২৬
রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
এ উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ধোয়া মোছা, রং, পরিষ্কার পরিচ্ছন্ন ও বাঁশ, সামিয়ান টাঙানোর কাজ চলছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রায় ২৫ হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন এই ঈদগাহে।
আবহাওয়া অনুকূলে থাকলে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তবে বৈরী আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় শাহ মখদুম দরগা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
মোট ৬টি ঈদগাহে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য তাদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
এমআই/টিকে