গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সুইডিশ এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানে দেশটির ওই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেছেন, ‘‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমি এই তথ্য পেয়েছি যে, আজ (বুধবার) ভোরে ইরানে একজন সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’’
তিনি বলেন, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে সুইডেন বিভিন্ন পর্যায়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বারবার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
সূত্র: এএফপি।
এমআই/টিকে