© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোরা-সঞ্জয়ের ‘অশ্লীল’ গানে ক্ষিপ্ত মানবাধিকার কমিশন

শেয়ার করুন:
নোরা-সঞ্জয়ের ‘অশ্লীল’ গানে ক্ষিপ্ত মানবাধিকার কমিশন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২১ পিএম | ১৮ মার্চ, ২০২৬
নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তের কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সারকে চুনার তেরি সারকে’ ঘিরে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে উত্তাপ তৈরি হয়েছে। গানটির লিরিক্সে চটুল ও যৌনইঙ্গিতমূলক শব্দ ব্যবহার এবং নোরা ফতেহির নাচের অঙ্গভঙ্গি নিয়ে সংসদে পর্যন্ত নিন্দার ঝড় বয়ে গেছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে গানটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

নোরা ফতেহি জানান, তিন বছর আগে কন্নড় ভাষায় শুটিং করেছেন এবং তখন গানের কোনও অশ্লীলতা অনুভব করেননি। কোরিওগ্রাফার ও অনুবাদক তাঁকে বিষয়টি বুঝিয়ে শিখিয়েছিলেন, তাই গান শুটিংয়ের সময় তিনি সেটি অনুসরণ করেছিলেন। হিন্দি সংস্করণে কিছু কথার কারণে বিতর্ক সৃষ্টি হলে নোরা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন। তিনি বলেন, “আমি নেপোকিড নই বা আমার ক্ষমতার জোরও নেই, তাই বিতর্কের জোরে গান নিষিদ্ধ হওয়ায় ভালোই হয়েছে।”



সংসদে সমাজবাদী পার্টির সদস্য এই বিষয়ে প্রশ্ন তোলেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করেন, বাকস্বাধীনতা মানেই সীমাহীন মত প্রকাশ নয়, সমাজ ও সংস্কৃতির সীমার মধ্যে থাকা উচিত। গানটি নিষিদ্ধের পর নোরা ফতেহি ও সংশ্লিষ্ট নির্মাতারা বিষয়টি মেনে নিয়েছেন। এ বিতর্কে কঙ্গনা রানাউতও মন্তব্য করেছেন, বলিউডে অশ্লীলতার মাত্রা অনেকাংশে ছাড়িয়ে গেছে।

বিতর্ক ও নিষেধাজ্ঞার মধ্যেই নোরা ফতেহি গানটির শুটিং এবং নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, ফলে সমালোচনা ও সমর্থনের মিশ্র প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে চলছে।

পিআর/টিকে

মন্তব্য করুন