© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ

শেয়ার করুন:
সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ পিএম | ১৮ মার্চ, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে সাকলায়েন নামের এক ব্যবসায়ীর ভাড়াটিয়া ঘরে মজুদ করে রাখা ৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি রিজা রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের ঘর ভাড়া নিয়ে চাল কেনাবেচা করে আসছিলেন ওই এলাকায় অসাধু ব্যবসায়ী সাকলায়েন মিয়া।

ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকায় উপকার ভোগীদের মধ্যে ১০ কেজি করে সরকারিভাবে চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদ। ব্যবসায়ী সাকলায়েন উপকার ভোগীদের কাছ থেকে চাল ক্রয় করে ভাড়াটিয়া ঘরে মজুদ করে রাখেন। গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজা রিছিল। এ সময় ৫০ কেজি ওজনের প্লাস্টিকের ৬৬ বস্তা চাল ও খাদ্য অধিদপ্তরের সিলসম্বলিত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিত দেখে ব্যবসায়ীরা পালিয়ে যান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিজা রিছিল জানান, সরকারি চাল মজুদ করে রাখার গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় শ্রী রাজিব পালের ঘরে ৫০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল ও খাদ্য অধিদপ্তরের সিলসম্বলিত বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়। চালগুলো উদ্ধার করে সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

আইকে/টিকে

মন্তব্য করুন