কেদারনাথে সারা আলির প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে কী বললেন কঙ্গনা?
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ১৮ মার্চ, ২০২৬
সারা আলি খানের প্রিয় কেদারনাথ মন্দির এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মন্দির কমিটি অহিন্দুদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের আওতায় পড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খানও।
মন্দিরে ঢোকার আগে আদালতের হলফনামা জমা দিতে হবে, যা হিন্দু ধর্মের প্রতি তার বিশ্বাস প্রমাণের জন্য বাধ্যতামূলক। এই পরিস্থিতি নিয়ে সারা আগেই জানিয়েছেন, তিনি সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল।
এ প্রসঙ্গে মন্তব্য করেছেন বিজেপির সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, “আমরা সকলেই সনাতনী। যাঁদের দেখছেন এঁরা সবাই সনাতনী। সনাতনের অর্থ, যার না কোনো আদি আছে, না অন্ত। সব ধর্মই দেড় থেকে দুই হাজার বছরের পুরনো। সেগুলো সনাতনী। তাহলে সত্যিটা লিখতে এত ভয় কিসের, লিখে দিলেই তো হয়।”

সারা আলি খান ছোটবেলা থেকেই ধর্মীয় পরিচয় নয়, ভারতীয় পরিচয়ে বড় হয়েছেন। যদিও অহিন্দু হলেও কেদারনাথ ও বদ্রীনাথে বারবার ছুটে যান, যা নেটিজেনদের মধ্যে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কঙ্গনার এই মন্তব্যও সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, হলফনামা জমা দিলে কি সত্যিই কোনো ধর্মের প্রতি বিশ্বাস প্রমাণ হয় এবং কঙ্গনার সব বিষয়ে মত দেওয়া কতটা প্রাসঙ্গিক।
এই ঘটনায় চারধাম যাত্রা ও ধর্মীয় প্রথা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সারা নিজেও তার বিশ্বাস এবং স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও নিয়মের সঙ্গে মানিয়ে চলতে বাধ্য হচ্ছেন।
পিআর/টিকে