© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

শেয়ার করুন:
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুতির ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে পাকশী রেলওয়ে বিভাগ।

বুধবার (১৮ মার্চ) বিকেলে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মইনউদ্দিন সরকারকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন অতিক্রম করার পরপরই দুপুর ২টায় বাগবাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এই কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বলেন, কোনো ধরনের গাফিলতি বা তথ্যগত গ্যাপ ছিল কিনা, তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি ছাড়াও এই কমিটিতে রয়েছেন মেকানিক্যাল চিফ ইঞ্জিনিয়ার, সিগন্যাল চিফ ইঞ্জিনিয়ার এবং ট্রান্সপোর্টেশন চিফ। আমরা প্রতিটি তথ্য গভীরভাবে যাচাই করে দেখব।

এমআই/টিকে

মন্তব্য করুন