হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ১৮ মার্চ, ২০২৬
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লতিবপুর গ্রামের দিদার মিয়া ও উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকেলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ও নবীগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসএস/টিকে