এবার প্রিয়াঙ্কাকে নিয়ে কি ব্যঙ্গ করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর!
ছবি: সংগৃহীত
০৮:৫৩ পিএম | ১৮ মার্চ, ২০২৬
বলিউডের সমাজ সচেতন অভিনেত্রী স্বরা ভাস্কর সবসময়ই নির্ভীক মতামতের জন্য পরিচিত। সম্প্রতি অস্কার মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার ‘মুক্ত প্যালেস্টাইন’ বার্তা নিয়ে যে কটাক্ষ শুরু হয়েছিল, তাতে স্বরার নামও জড়ানো হয়। নেটপ্রভাবী ধ্রুব রাঠী ইতিমধ্যেই প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে তোপ দাগার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে প্রিয়াঙ্কাকে উদ্দেশ করে লেখা ছিল, ‘‘যত লোকের সামনে তুমি অভিনয় করো না কেন, তোমার মুখোশ লোকের সামনে আসবেই। তার জন্য যে পরিণতি হবে তোমার সেটারই যোগ্য তুমি।’’
এই পোস্ট ভাইরাল হওয়ার পর স্বরা নিজেই বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, ‘‘কিছু লোক মিলে বিভ্রান্তিমূলক পোস্ট তৈরি করেছে। আমি নিজেই বিতর্ক তৈরি করতে পারি, অন্যের বিষয় নিয়ে আমাকে টেনে আনার প্রয়োজন নেই।’’ ফলে প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে কোনও ব্যক্তিগত কটাক্ষ স্বরার পক্ষ থেকে হয়নি। অভিনেত্রী বারবার স্পষ্ট করেছেন, তিনি নিজের মত প্রকাশ করেন, তবে অন্যের বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি না তৈরি করাই তাঁর উদ্দেশ্য।

স্বরার এই প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করেছেন, স্বরা তার অবস্থান বজায় রেখে পরিস্থিতি শান্ত করেছেন। বলিউডের এই বিতর্ক আবারও তুলে ধরেছে সামাজিক মিডিয়ার প্রভাব এবং ব্যক্তিগত মত প্রকাশের সংবেদনশীলতা।
পিআর/টিকে