© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়!

শেয়ার করুন:
রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ১৮ মার্চ, ২০২৬
বলিউড অভিনেতা রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় নতুন মোড় এসেছে। ২০২৪ সালের মে মাসে একটি সেশন কোর্ট তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেয়। পরবর্তীতে হাই কোর্ট তার সাজা স্থগিত করে, কারণ তাঁর আইনজীবী আশ্বাস দিয়েছিলেন যে যাদব অভিযোগকারী প্রযোজনা সংস্থার সঙ্গে সমঝোতার মাধ্যমে বকেয়া টাকা শোধ করবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ শোধ করতে ব্যর্থ হওয়ায় আদালত ফেব্রুয়ারিতে তাঁর ব্যাখ্যা প্রত্যাখ্যান করে এবং আত্মসমর্পণের নির্দেশ দেয়।

এবার বুধবার দিল্লি হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজপালকে পুনরায় জেলে পাঠানোর প্রয়োজন নেই। আদালত তাঁর জন্য কোনও বিশেষ সুবিধা স্বীকার করেনি এবং বলেছেন, যাদব পালানোর কোনো চেষ্টা করছেন না, তিনি আদালতে উপস্থিত রয়েছেন। বিচারপতি আরও বলেন, মিডিয়ার প্রতিবেদন আদালতের সিদ্ধান্তে প্রভাব ফেলে না। মিডিয়া ট্রায়াল সাধারণ প্রক্রিয়া, এতে তাঁর কিছু যায় আসে না।



আদালত জানিয়েছে, আগামী ১ এপ্রিল চূড়ান্ত শুনানি হবে। একই সঙ্গে যাদব যদি এখনও বকেয়া টাকা শোধ করতে চান, তবে নতুন প্রস্তাব নিয়ে আদালতে উপস্থিত হতে হবে। অভিনেতা ইতিমধ্যেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন এবং রোজগারের মাধ্যমে ঋণ শোধের প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিতর্কে তাঁর সহকর্মীরা পাশে থেকেছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন