© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, কুড়িগ্রাম ও দ্রুতযান পথে আটকে পড়ার শঙ্কা

শেয়ার করুন:
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, কুড়িগ্রাম ও দ্রুতযান পথে আটকে পড়ার শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ১৮ মার্চ, ২০২৬
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও বিকল্প পরিকল্পনার কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের যাত্রীরা পথে আটকা পড়তে পারেন বলে জানানো হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে আজ সন্ধ্যা ও রাতে ছাড়ার নির্ধারিত ট্রেনগুলো এরইমধ্যে ছেড়ে গেছে। তবে পঞ্চগড় এক্সপ্রেস সেকশন ক্লিয়ার না হলে ছেড়ে আসতে পারবে না।
চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে নির্ধারিত সময়ে ছেড়ে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উদ্ধার কার্যক্রম দ্রুত শেষ হলে এসব ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।

তবে উদ্ধার কাজ শেষ না হলে কুড়িগ্রাম এক্সপ্রেসকে সান্তাহার থেকে বিকল্প পথে কুড়িগ্রাম পাঠানো হতে পারে। একইভাবে, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান এক্সপ্রেসও আটকা পড়তে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস কিছুটা বিলম্বিত হতে পারে বলেও জানানো হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আইকে/টিকে

মন্তব্য করুন