© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে এ পর্যন্ত বাতিল ৬১৪ ফ্লাইট

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে এ পর্যন্ত বাতিল ৬১৪ ফ্লাইট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ১৮ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৬১৪টি ফ্লাইট বাতিল।

মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা। এর প্রভাব পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৬১৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইনস।

আজ বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আর আগামীকালের জন্যও ২৬টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

১৯ মার্চ বাতিল ঘোষণা করা ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

পিআর/টিকে 

মন্তব্য করুন