ঝোড়ো বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
০৯:৩৭ পিএম | ১৮ মার্চ, ২০২৬
ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সব ধরনে নৌ চলাচল বন্ধ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৈরি আবহাওয়ার কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঘাট এলাকায় আটকে পড়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বলেন, বৈরি আবহাওয়ার কারণে নদী অববাহিকায় ঝোড়ো বাতাস বইছে। এ কারণে নৌ রুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কেটে গেলে পুনরায ফেরি চলাচল শুরু হবে, তখন সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে বলে।
আইকে/টিকে