বিয়ের খবর ছড়াতেই কেন ক্ষোভ প্রকাশ করলেন আনুশকা শেঠি!
ছবি: সংগৃহীত
০৯:৫৩ পিএম | ১৮ মার্চ, ২০২৬
দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠির বিয়ে সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে শোনা যায়, অনুষ্কা এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। খবর ছড়াতেই অভিনেত্রীর সহযোগী দল ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, অনুষ্কার ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটি আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা উচিত।
আনুশকার সহযোগী দল আরও বলেন, বার বার অভিনেত্রীর বয়স ৪৪ বছর উল্লেখ করা হয় এবং এ নিয়ে বিতর্ক তৈরি করা হয়। তারা প্রশ্ন তোলেন, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে কেন এই ধরনের বিচারের প্রথা নেই, এবং মহিলাদের ক্ষেত্রে কেন ভিন্ন মাপকাঠি প্রয়োগ করা হয়। তাদের মতে, বিয়ে ব্যক্তিগত বিষয় এবং এ বিষয়ে তথ্য ছড়ানোর আগে সংযম দেখানো উচিত।

শোনা যাচ্ছে, পাত্র ও পাত্রী দুই পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছেন তারা। বিয়ে ঘনিষ্ঠদের উপস্থিতিতে, ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হওয়ার কথা, যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এ ছাড়া অভিনেত্রী ইতিমধ্যেই নিজস্ব জীবন ও সিদ্ধান্ত নিয়ে স্থির রয়েছেন।
আনুশকার বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন থাকলেও, অভিনেত্রীর অফিসিয়াল পক্ষ বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। এই প্রসঙ্গে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পিআর/টিকে