© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ১৮ মার্চ, ২০২৬
বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন।

এর আগে ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ৮টা ৪৫ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীতে ঝোড়ো বাতাস কমে যাওয়ায় ১ ঘণ্টা পর রাত পৌনে ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।

ইউটি/টিকে

মন্তব্য করুন